“গণতন্ত্রকে ধ্বংস করে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার চেষ্টা করছে বিএনপি”
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, গণতন্ত্রকে ধ্বংস করে পেছনের দরজা দিয়ে বিএনপি ক্ষমতায় আসার চেষ্টা করছে। নির্বাচনে জেতার জন্য মানুষের দ্বারে না গিয়ে আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারে তারা।
আজ শনিবার বিকেলে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার এলাকায় শুভ্র সেন্টারে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী যারা এই দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, গ্রেনেড হামলা, অগ্নিসন্ত্রাস, আগুন দিয়ে মানুষ পুড়িয়েছে তারা এখন মিছিল করে মিথ্যা কথা বলে। দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে ক্ষমতায় যাওয়ার জন্য। সরকার বলেছে আপনারা ভোটের মাধ্যমে আসেন। এ দেশের মানুষ যাদেরকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবে তারাই ক্ষমতায় আসবে। কিন্তু বিএনপি-জামায়াত ভোটে বিশ্বাসী না।
তিনি বলেন, ক্ষমতায় এলে দেশের মানুষের সব রকমের ভাতা বাড়িয়ে দেবো, বিনামূল্যে বই দেবো, জনগণের পাশে থাকবো এসব কথা তাদের কোনো নেতার মুখে কোনোদিন শুনিনি। তারা চায় শুধু ক্ষমতা। তাদের ক্ষমতা দরকার লুটপাট করার জন্য। তাদের সময় সার, বিদুৎ খাতসহ বিভিন্ন জায়গা থেকে লুটপাট করে তারা খেয়েছে। আজ যদি বিএনপি-জামায়াত ক্ষমতায় আসে তাহলে বিভিন্ন ভাতা, বিনামূল্যে বইসহ দেশের উন্নয়ন বন্ধ হয়ে যাবে।
মন্ত্রী বলেন, করোনা বিশ্বের অন্যান্য জায়গায় বাড়ছে। আমাদের দেশে এখনো নিয়ন্ত্রণে রয়েছে। নিয়ন্ত্রণে রাখার জন্য টিকা নিতে হবে ও সকলকে মাস্ক পরে চলাচল করতে হবে।
আরও পড়ুনঃ ক্রিস হিপকিনস হচ্ছেন নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী





